‘তুমি ভয়ঙ্কর প্রধানমন্ত্রী, তোমার কথা বিশ্বাস করলে অনিবার্য তার মৃত্যু, অনুব্রত মণ্ডল
দি নিউজ লায়নঃ রবিবার প্রথমে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের তৃনমূলের প্রার্থী ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো র সমর্থনে গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের লোধাসুলী তে রোড শো করে নির্বাচনী প্রচার করেন তৃণমূল কংগ্রেসের নেতা অনুব্রত মণ্ডল তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক ছত্রধর মাহাতো ও তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো ।
লোধাসুলি তে রোড শো শেষ করে নয়াগ্রাম বিধানসভার তৃনমূলের প্রার্থী দুলাল মুর্মুর সমর্থনে গোপীবল্লভপুর এর যাত্রা ময়দানে এক নির্বাচনী সভায় বক্তব্য রাখেন অনুব্রত মণ্ডল।ওই সভায় উপস্থিত ছিলেন দুলাল মুর্মু,তৃনমূলের নেতা উজ্বল দত্ত, কালিপদ সুর,সত্যরঞ্জন বারিক,লোকেশ কর, হেমন্ত ঘোষ সহ আরো অনেকে।ওই সভায় অনুব্রত মণ্ডল তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করে বলেন ‘তুমি ভয়ঙ্কর প্রধানমন্ত্রী।
পাশে তো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের মানুষ সিউড়ি, রামপুরহাট, আসানসোলে হাসপাতালে দেখাতে আসতে হয়। ঘুরিয়ে ফিরিয়ে বিজেপি ঝাড়খণ্ড রাজ্যে ১৫ বছর ক্ষমতায় ছিল,কিন্তু কোন হাসপাতাল তৈরি করতে পারে নাই। তোমার মত বেইমান প্রধানমন্ত্রী কেউ না। তোমার কথা বিশ্বাস করলে অনিবার্য তার মৃত্যু।
তুমি যা বলেছিল সবই তুমি উল্টো উল্টো করলে। বাংলার মানুষকে আমি জিজ্ঞাসা করি। একজনও দাঁড়িয়ে বলো, হ্যাঁ ৬৯টা প্রকল্প থাকবে।
এই ভোট ভয়ঙ্কর ভোট। তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বাজে কথা বল। কথায় কথায় ভাইপো। আমার মেয়ে না হয়ে ছেলে থাকলে সে কি রাজনীতি করত না? কেন ভাইপো কে ভয় পাচ্ছো? তোমার লজ্জা কি করে লাগবে? তুমি তো বিয়ে করে বৌকে লাওনি। তুমি সংসার কর নাও।
হলদিয়ায় এসেছিল। বাংলায় কি কি আছে বেচতে হবে? দশ বছরে কেউ বলতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায়ক কোন জিনিস বিক্রি করছে?
এ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। বাংলাটা বাঁচবে। বাংলাকে সাজিয়ে দিন। একমাত্র সাজাতে পারেন মা-মাটি-মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নরেন্দ্র মোদি কৃষকদরদি। তাই কৃষক বিরোধী বিল পাশ করিয়েছে। ভোটের দু’দিন আগে বিজেপি টাকা দেবে। টাকাটা নিয়ে নেবে।
এই মাঠে আমি আমার আসবে। সবাই মিলে খেলবেন তো? সবাই মিলে বলুন দুলালকে জেতাবেন তো?’তাই তিনি সকল কে বিজেপি কে বাংলা থেকে উৎখাত করার জন্য জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন জানান।

Post a Comment